চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে : আবু সুফিয়ান

চট্টগ্রামের বহদ্দারহাটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেন আবু সুফিয়ান। ছবি : কালবেলা
চট্টগ্রামের বহদ্দারহাটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেন আবু সুফিয়ান। ছবি : কালবেলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী আদর্শের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ও বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক কিলোমিটার ভিআইপি ল্যান্ড কমিউনিটি সেন্টারে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দিনে এই সদস্যরাই হবে দলের মূল চালিকাশক্তি। যারা জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। গত ১৫ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেওয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে দলের সদস্য করতে হবে।

তিনি আরও বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম একটি আমানত। তবে লক্ষ্য রাখতে হবে এই আমানত যেন কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সুযোগসন্ধানী কোনো ব্যক্তির হাতে না যায়। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অসামান্য ভূমিকা রেখেছে। তাই দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নেতৃত্ব দিতে হবে। ত্যাগীদের অগ্রাধিকার দিয়ে সদস্য নবায়ন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কাঠামো ও নেতৃত্ব তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুল আলম, মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াছ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আইয়ুব, হাজী হারুন সওদাগর, আকতার হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X