চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুই ভাগ হওয়া সেই সেতু নির্মাণে কত সময় লাগবে জানাল চসিক

দুই ভাগ হয়ে যাওয়া সেতু। ছবি : কালবেলা
দুই ভাগ হয়ে যাওয়া সেতু। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের শীতল ঝরনা খালের ওপর দুই ভাগ হয়ে যাওয়া সেই সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণে সাত থেকে আট মাস সময় লাগবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী দুই-একদিনের মধ্যেই ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হবে।

গত বৃহস্পতিবার ভোরে ভারি বর্ষণের সময় স্টারশিপ গলির মুখে সেতুর এক পাশ ভেঙে পড়ে। অপর পাশ দিয়ে সীমিতভাবে যান চলাচল চালু থাকলেও সেটিও ঝুঁকিপূর্ণ। এ কারণে পুরো সেতু ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জসীম উদ্দিন কালবেলাকে বলেন, সেতুর দৈর্ঘ্য হবে ১৫ মিটার ও প্রশস্ততা ২৩ দশমিক ৫ মিটার। এটি নির্মাণব্যয় ধরা হয়েছে ৮ থেকে ৯ কোটি টাকা। প্রথমে ভেঙে যাওয়া অংশে কাজ হবে, পরে অপর অংশ করা হবে।

তিনি আরও বলেন, ‘সেতুর নকশা হয়ে গেছে। দরপত্র আহ্বান দু-একদিনের মধ্যে করা হবে। ঠিকাদার নিয়োগ হওয়ার পর নির্মাণকাজ শুরু হবে। সাত থেকে আট মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে, তবে চেষ্টা থাকবে নির্ধারিত সময়ের আগেই শেষ করার।’

বায়েজিদ বোস্তামী সড়ক দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার গাড়ি চলাচল করে। এ সড়কটি নগর থেকে উত্তর চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১০

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১২

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৩

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৪

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৫

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৮

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

২০
X