চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাতের চট্টগ্রামে মৃত্যুদূত কোটি টাকার প্রাডো, তথ্য দিতে অনীহা পুলিশের!

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের পাহাড়তলী থানার টোল রোডে মোটরসাইকেল ও প্রাডো গাড়ির সংঘর্ষে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত মদ্যপ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হলেও তথ্য দিতে লুকোচুরি করছেন মামলা তদন্ত কর্মকর্তা স্থানীয় থানার এসআই শাহেদ আলম।

যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, এ মামলায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সন্দ্বীপের বাসিন্দা মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন নামে একজন মারা গেছেন। অন্য একজন চিকিৎসাধীন।

তার কাছে মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি দুপুরের খাবার খাওয়ার বাহানায় ফোন রাখেন। আধ ঘণ্টা পর আবারও ফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য লুকানোর চেষ্টা করেন। প্রতিবেদককে জানান, আপনি কে সেইটা ফোনে বোঝা সম্ভব নয়। আচ্ছা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি বলেই ফোন কেটে দেন।

তবে কোটি টাকা মূল্যের বিলাসবহুল প্রাডো গাড়ির মালিককে বাঁচাতে এমন লুকোচুরি করছে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে।

এদিকে পাহাড়তলী থানার ওসি জহির উদ্দিন কালবেলাকে বলেন, এখনো প্রাডো গাড়িটির মালিক দাবিতে কেও আসেননি। কেও আসলে মালিক শনাক্ত করা যাবে। তবে বিআরটিএতে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজও নেওয়া হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অন্য একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ছাড়া মোটরসাইকেল ও প্রাডো গাড়িটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, নিহত জামাল উদ্দিন সন্দ্বীপের বাসিন্দা। আহত জাহেদুল ইসলাম পাহাড়তলী থানার সাগরিকা কাজিরদিঘী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়তলী থানার টোল রোডে একটি মোটরসাইকেলের ওপর দ্রুতগতির একটি প্রাডো গাড়ি তুলে দেয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাডো গাড়িটির লাইট বন্ধ থাকায় মোটরসাইকেলটি দেখা যায়নি। এ ছাড়া গাড়ির চালক মদ্যপ ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X