চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল। ছবি : কালবেলা
নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল। ছবি : কালবেলা

চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয় পেশেন্ট ফোরাম, সচেতনতামূলক আলোচনা ও সাইকেল র‌্যালি।

এবারের প্রতিপাদ্য ছিল ‘ডোন্ট মিস অ্যা বিট’, যার মাধ্যমে হৃদযন্ত্রের প্রতিটি স্পন্দনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য সমান স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কার্ডিওলজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডা. শেখ মো. হাসান মামুন, সিনিয়র কনসালট্যান্ট ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস, ডা. মো. তারিক বিন আবদুর রশিদ, ডা. সমীর কুমার পাল, ডা. রাকিব চৌধুরী এবং কার্ডিওথোরাসিক সার্জন ডা. আসিফ আহমেদ বিন মঈনসহ অনেকে। উপস্থিত ছিলেন হাসপাতালের সিও সমীর সিং ও মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির।

ডা. হাসান মামুন বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান থেকে বিরত থাকা, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর।’

ডা. জহিরউদ্দিন ইলিয়াসের মতে, ‘বাংলাদেশে হৃদরোগ এখনো বড় চ্যালেঞ্জ হলেও প্রতিরোধযোগ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনধারায় পরিবর্তন আনলে ঝুঁকি কমানো সম্ভব।’

ডা. তারিক বিন আবদুর রশিদ বলেন, ‘প্রতিটি হৃদস্পন্দন গুরুত্বপূর্ণ। সচেতনতা ও সঠিক পদক্ষেপ নিলে সবার জন্য চিকিৎসা সহজলভ্য হবে।’

আর ডা. আসিফ আহমেদ বিন মঈন মনে করিয়ে দেন, ‘অ্যাঞ্জিওপ্লাস্টি অনেককে সুস্থ হতে সাহায্য করে, তবে সতর্কতা ও প্রাথমিক ব্যবস্থা নিলে দীর্ঘমেয়াদে হৃদস্বাস্থ্য রক্ষা করা সহজ হয়।’

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সাইকেল র‌্যালিতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন, যার উদ্দেশ্য ছিল হৃদরোগ প্রতিরোধে শারীরিক পরিশ্রমের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X