চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিকের উত্তরে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার আগে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো জানা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১০

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১১

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১২

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৩

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৫

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৬

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৭

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৮

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৯

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

২০
X