চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

নিহত আবদুল হাকিম ও তার গাড়ি। ছবি : সংগৃহীত
নিহত আবদুল হাকিম ও তার গাড়ি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে প্রাইভেটকার আটকে ব্যবসায়ী আবদুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার তিন দিন পার হলেও এখনো মামলা হয়নি।

এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটকের পর তিনজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—মো. নাছিম (২৬), মো. মহিউদ্দিন মহিন (২৩) ও মো. আরাফাত হোসেন (২২)।

বুধবার (৮ অক্টোবর) দিনভর রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে শহরে ফেরার সময় আবদুল হাকিমের প্রাইভেটকার আটকে তাকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে হাকিমের গাড়িচালক ইসমাইলও আহত হন।

আবদুল হাকিমকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, ঘটনার পর চারজনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, বাকিকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে খুনের ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় মামলা করতে আসেননি। আমরা যোগাযোগ রাখছি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X