কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই : সেলিমুজ্জামান 

সেলিমুজ্জামান সেলিম। ছবি : সংগৃহীত
সেলিমুজ্জামান সেলিম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সবার সুখে-দুঃখের সাথি হিসেবে কাজ করব। উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।

এ সময় তিনি বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনা, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্কুল-কলেজ ও মাদ্রাসায় উন্নত অবকাঠামো নির্মাণসহ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মানোন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক গোপালগঞ্জ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব, এলাকার সব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সেলিমুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক, সিনেট সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন।

বর্তমানে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। ১৯৯৮ সাল থেকে শুরু করে প্রায় ২৫ বছর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সেলিমুজ্জামান। এর আগে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X