কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ থেকে আটক সেই কিশোরকে ছেড়ে দিল পুলিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা কিশোর নির্জন আমিন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তাকে ধানমন্ডি থানা থেকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়।

কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে।

পুলিশের দাবি, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হয়েছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

সন্দেহভাজন কিশোরকে যাচাই–বাচাই শেষে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X