আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগের কমিটিতে হত্যা মামলার আসামি

যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের কর্ণফুলীতে হত্যা মামলা ও ছিনতাই মামলার আসামি, অবৈধ তেল চুরি এবং সরকারি জমি দখলে অভিযুক্তদের নিয়ে গঠন করা হয়েছে ইউনিয়ন যুবলীগের কমিটি। ৬১ সদস্যবিশিষ্ট চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের এ কমিটি গত সোমবার (১৬ অক্টোবর) উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মো. সেলিম হকের যৌথ স্বাক্ষরে ঘোষণা করা হয়েছে।

জানা যায়, এক বছর আগে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সম্মেলন হলেও সম্মেলনে নেতা নির্বাচনে ভোটাভুটি হয়নি এবং কমিটিও গঠন করা হয়নি। এক বছর পরে গত সোমবার হঠাৎ করে নতুন কমিটি ঘোষণা করা হলে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘোষিত কমিটির সভাপতি আনোয়ার সাদাত মোবারকের বিরুদ্ধে চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাটে শতকোটি টাকার সিডিএ মাঠ দখল করে অবৈধ কয়লা ও পাথরে ব্যবসার অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে জরিমানাও করেন তাকে। কমিটিতে সহসভাপতি পদে স্থান পাওয়া নাসির উদ্দিন নাহিদ এলাকায় চোরাই তেল কারবারি হিসেবে পরিচিত। তিনি চোরাই তেলসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। যুগ্ম সম্পাদক পদে স্থান পাওয়া আজগর পাপন চট্টগ্রামের আলোচিত মহিউদ্দিন জাহাঙ্গীর হত্যা মামলার ৭নং চার্জশিটভুক্ত আসামি। সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন ইমরান পাটোয়ারী। তিনি এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। খোয়াজনগর নৈশপ্রহরী নাজু এবং মামুন হত্যাচেষ্টা মামলারও আসামি তিনি। ক্রীড়া সম্পাদক মাহমুদুর নবী হেলাল ছিনতাই মামলায় জেল খাটেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক বলেন, আমরা নতুন করে কাউকে কমিটিতে যুক্ত করিনি। যারা অভিযুক্ত বলছেন তারা আগের কমিটিতে ছিল। এখন স্থানীয়ভাবে গ্রুপিংয়ের কারণে হয়তো বিভিন্ন কথা আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X