চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে : ওবায়দুল কাদের

টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে তাহলে। সব রেডি। ঢাকায় মির্জা ফখরুল অপশক্তিকে দিয়ে ফাউল করা শুরু করেছে।

তিনি বলেন, ‘লাঠিসোঁটা, রড নিয়ে এরা মাঠে নেমেছে। চালের বস্তা, আটা, ডালের বস্তা নিয়ে আজকে ওরা ঢাকায় থাকবে, এই ঘোষণা দিয়েছে। এরা ফাউল করেছে। এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনো আপস নয়। এরা দুনীর্তিবাজ, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।’

শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেঠের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

টানেল উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। লুটপাট, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়াটার ফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। নেতাকর্মীদের উদ্দশে করে বলেন, আপনারা কি প্রস্তুত?

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন আরেকজনকে ঠেকাচ্ছে। এই ঠেকানো বন্ধ করতে হবে। কার এসি- আর তা নেত্রীর কাছে জমা আছে। সবার রিপোর্ট জমা আছে। নিজেরা নিজেদের বিরুদ্ধে সমালোচনা করবেন না। যারা এসব করেন তাদের খোঁজখবর নিচ্ছি। তাদের বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিবে। দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা না মানলে খেলায় জয়লাভ করবেন না। শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা অবস্থান করছি। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে। কারণ বিজয়কে আজও আমরা সংহত করতে পারেনি।

ওবায়দুল কাদের আরও বলেন, আবার খারাপ সময় আমাদের ভাগ্যাকাশে এসেছে। লড়াই করে বাঁচতে হবে। আবার ’৭১ সালের পরাজিত শক্তি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চেষ্টা করছে। যার নেতৃত্বে আছেন চট্টগ্রামের আমীর খসরু, মির্জা ফখরুল। এরা মূল কারিগর। এরা শয়তানদের নেতা। যারা শয়তানি করছে। আজকে দেশের বিরুদ্ধে জ্বালা কেনো। টানেলে দেখে জ্বালা। দক্ষিণ এশিয়ায় হয়নি, হয়েছে বাংলাদেশে। যা করেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, টানেল চট্টগ্রাম উন্নয়ন ভূমিকা রাখবে। শেখ হাসিনাকে উন্নয়নের জন্য সবাই মনে রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X