মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তির জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত মো. আবু তৈয়ব। ছবি : সংগৃহীত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত মো. আবু তৈয়ব। ছবি : সংগৃহীত

সম্পত্তির জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে মো. আবু তৈয়ব (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান এ রায় দেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

এসময় সাত দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশও দেন আদালত।

আবু তৈয়ব চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের জাফরাবাদ এলাকার টুনু মিয়ার ছেলে।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী কালবেলাকে বলেন, রায়ের আদেশে আদালত আসামিকে মৃতুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ সাকিন এলাকার মোছাম্মৎ শাহীন আক্তার (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শাহীন আক্তারের বাবার দায়ের করা মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, শাহীন আক্তারের নামে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে একটি বসতভিটা ছিল। এটি নিজের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য দীর্ঘদিনের বিরোধের জেরে শাহীন আক্তারকে কুপিয়ে হত্যা করে তার স্বামী আবু তৈয়ব। মামলার তদন্ত শেষ হওয়ার পর আসামি আবু তৈয়বের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। শাহীন আক্তারের দুই মেয়ে রিমু আক্তার ও রেশমি আক্তারসহ মোট ১১ জনের সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X