আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে পড়ল বিশালাকৃতির গাছ, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

বিদ্যালয় মাঠে ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছ। ছবি : কালবেলা
বিদ্যালয় মাঠে ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছ। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে হঠাৎ বিশাল আকৃতির একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এ সময় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মাঠে খেলা করছিল।

এ ঘটনায় শিক্ষার্থীরা বেঁচে গেলেও বশির আহমদ (৬০) এক পথচারীর এক হাত ভেঙে যায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয় দুইটিতে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।

গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক বলেন, গাছটি অনেক বছরের পুরোনো। কী কারণে ভেঙে পড়ল জানি না। আমরা শ্রেণিকক্ষে ছিলাম। পরে আতঙ্কিত শিক্ষার্থীরাও ক্লাস থেকে বের হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X