মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীন আকাশে ডানা মেলল ৪২ টিয়া

প্লাস্টিকের বস্তায় আটকে রাখা টিয়া পাখি। ছবি : কালবেলা
প্লাস্টিকের বস্তায় আটকে রাখা টিয়া পাখি। ছবি : কালবেলা

মিরসরাইয়ে পাচারের সময় উদ্ধার ৪২টি দেশি জাতের টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না পাখিগুলো অবমুক্ত করেন। এর সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় উদ্ধার করে বড়তাকিয়া বিট কর্মকর্তারা।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন কালবেলাকে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এগুলো কার তারা বলে আমরা জানি না। পরে আমি খাঁচার ভেতরে থাকা প্লাস্টিকের ভেতরে দেখতে দেশি জাতের ৪২টি টিয়া পাখি। তখন এগুলো উদ্ধার করে আমার হেফাজতে নিয়ে যাই। মঙ্গলবার সকালে এগুলো বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিয়াগুলো পাচারকারী চক্রের সদস্যরা পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকা থেকে তিনটি গোখরা সাপ উদ্ধার করে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X