কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে গোসলে নেমে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া নারী ও পুরুষের মরদেহের পরিচয় মিলেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যুুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহম্মেদের ছেলে বকুল আবুল কাশেম ও তার স্ত্রী ডেমরার সোলতান আলীর মেয়ে সাবিকুন নাহার সুমা।

লাইফগার্ড সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহগুলো পানিতে ভাসতে দেখে অন্যদের সহযোগিতায় টেনে উদ্ধার করে কিনারায় আনা হয়। পরে সেখান থেকে বীচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হোটেল সী গালের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বি জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে আসেন। তাদের ৩২৭ নাম্বার কক্ষটি বরাদ্দ দেওয়া হয়। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিহতরা মোবাইল, মানিব্যাগ হোটেলে জমা রেখে সাগরে গোসল করতে যায়। মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত তারা সৈকতে ছিল এমনটাই ধারণা ছিল আমাদের।

তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের বীচকর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে অন্যদের মতো আমরাও খবর নিতে গিয়ে অবগত হলাম নিহতরা আমাদের হোটেলের গেস্ট।

ম্যানেজার আরও বলেন, হোটেলে ওঠার পর থেকে তাদের আচরণ স্বাভাবিক ছিল।

ট্যুরিস্ট পুলিশে এএসআই চাঁন মিয়া বলেন, সাগরে ভাসমান দুটি লাশ দেখতে পেয়ে সী সেইফ গার্ডের কর্মীরা উদ্ধার করে। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, তাদের পরিচয় শনাক্ত করা হয়। তবে নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X