আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমার ১০ বছরের মন্ত্রীত্বকালীন সময়ে এক টাকার দুর্নীতির প্রমাণ কেউ করতে পারবে না। প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, ব্যবসা করেছি।

আমাকে বিতর্কিত করার জন্য সমালোচকরা চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমার বাবা ব্যবসা করতেন সেই সূত্রে আমি ব্যবসা করি। আপনাদের ভালোবাসায় আমি রাজনীতিতে এসেছি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো প্রার্থীর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, সব প্রার্থী নিজেদের মতো প্রচারণা করবে। একসময় বিএনপি বলত, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে, আজান চলে যাবে। তাদের এসব মিথ্যা প্রমাণিত হলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়েছে সেটা বিশ্ব মহামারির কারণে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। এটা বেশি দিন থাকবে না। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দ্রব্যমূল্য কমে যাবে। এটা আস্থা রাখেন।

জুইঁদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা বাহা উদ্দিন খালেদ শাহাজী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী ভিপি, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনেক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আজাদ, এম এ মালেক, চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, আসিম কুমার দেব, মাস্টার মোহাম্মদ ইদ্রীস, রাশেদুল ইসলাম চৌধুরী রাশেল, মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X