থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম 

নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে হেলিকপ্টারযোগে পাঠানো হচ্ছে। ছবি : কালবেলা
নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে হেলিকপ্টারযোগে পাঠানো হচ্ছে। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলাসহ ২টি ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামসহ বিভিন্ন কেন্দ্রে হেলিকপ্টার যোগে পাঠানো হয়ে‌ছে।

উপজেলা নির্বাচন কার্যালয়ের সুত্রে মতে, এরই মধ্যে সকল ইউনিয়নের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠা‌নো হয়ে‌ছে।

বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) সকালে দুর্গম বিভিন্ন কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এ ছাড়া অন্যান্য সকল নির্বাচনী সরঞ্জাম ভোটের আগের দিন সকল কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ । তিনি নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী যে কোনো সহায়তার জন্য জরুরী সেবা ৯৯৯ ব্যবহারের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪ প্লাটুন বিজিবি সদস্য, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও।

এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় মোতায়েন থাকবে ৪২ জন পুলিশ সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দিন ।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, থানচিতে ১৪টি ভোটকে‌ন্দ্রের ম‌ধ্যে ৭টি ভোটকে‌ন্দ্রে হে‌লিকপ্টা‌রের সাহা‌য্যে নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌চ্ছে। আজ এবং কাল‌কের ম‌ধ্যেই এসব সরঞ্জাম পৌঁছানো হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, থানচি উপজেলার এক‌টি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, সুন্দর প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১১

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১২

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৩

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৪

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৬

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৭

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৮

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৯

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

২০
X