কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভুলে প্রতিপক্ষের সমাবেশে নেমে পড়ল হেলিকপ্টার, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হেলিকপ্টারে চড়ে নির্বাচনী প্রচারে যোগ দিতে গিয়েছিলেন এক নেতা। তবে সেখানেই ঘটল বিপত্তি। নিজ দলের জনসভার পরিবর্তে হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন বিরোধী দলের জনসভায়। আর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের কাহালগাঁও আসনে। খবর ইন্ডিয়া টুডের।

বিহারের বিধানসভা নির্বাচনকে ঘিরে বিশাল জনসভার আয়োজন করেছিল বিজেপি সমর্থিত জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এবং নীতীশ কুমারের জেডিইউ বা জনতা দল ইউনাইটেড।

আর এতে যোগ দেওয়ার কথা ছিল বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর। কিন্তু তাকে বহনকারী হেলিকপ্টার ওই সমাবেশে অবতরণ না করে বরং ভুলবশত বিরোধী জোট রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সমাবেশে অবতরণের চেষ্টা করে।

এ সময় আরজেডির সমর্থকরা তা দেখে দলীয় পতাকা নেড়ে ব্যাপক স্লোগান দিতে শুরু করে। আর তাতেই ভুল ভাঙে পাইলটের। দলীয় পতাকা দেখে পাইলট ভুল বুঝতে পেরে দ্রুত হেলিকপ্টার ঘুরিয়ে অন্যত্র চলে যায়।

এদিকে হেলিকপ্টার তাড়িয়ে দিয়ে আরজেডির সমর্থকরা ভেবেছিল ভোটের মাধ্যমে এনডিএকে হারিয়ে দিয়ে ঠিক একই কায়দায় তাড়িয়ে দেবে। কিন্তু সে আশায় গুড়েবালি। এ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে এনডিএ জোট।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X