নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের এলোপাথাড়ি গুলি

বেগমগঞ্জ থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত
বেগমগঞ্জ থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে এলোপাথাড়ি ছড়রা গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে ওই চালক হাতে, বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বুহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের এরাদ উল্যা মুন্সি বাড়ি সংলগ্ন পোলের ওপর এ ঘটনা ঘটে। বর্তমানে আহত অটোরিকশাচালক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলিবিদ্ধ অটোচালকের বড় ভাই মো.মহিন অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তার ভাই শহীদ তাদের বাড়িতে বসে ইয়াবা সেবন করতে বাধা দেন। এ নিয়ে রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুদ্ধ হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে ওই বাহিনীর সদস্য সাদ্দাম (২৮) তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে সে শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। তদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X