চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাত ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঋণখেলাপি মামলায় চট্টগ্রামের সাত ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ৭৩ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যবসায়ীরা হলেন, এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, পরিচালক মো. আফজল, মো. জিয়া উদ্দিন, সাইদুল আমিন, মো. শামসুদ্দোহা তাপস, এস.এম. সাইফুর রহমান এবং মাহবুব আরব মজুমদার।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে বলেন, আদেশে বিচারক উল্লেখ করেন- ইস্টার্ন ব্যাংক নগরের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি সাত ব্যবসায়ী। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ওয়ান ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। ব্যবসায়ীদের পারসোনাল গ্যারান্টিতে ব্যাংক ঋণ দেয়।

এছাড়া ঋণ দুইবার পুন তপশিল করা হলেও ব্যবসায়ীরা তা পরিশোধ করেননি। এ অবস্থায় তারা দেশ ত্যাগ করতে পারেন না। দেশত্যাগ করলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ জন্য আদালত সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X