চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়ে মিলল অর্ধকোটি টাকার সোনা

উদ্ধার হওয়া ৫১ ভরি সোনা। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া ৫১ ভরি সোনা। ছবি : কালবেলা

খালি মাঠের এক পাশে ঝোপঝাড়। পুলিশ হঠাৎ এসে সেই ঝোপের ভেতরে খুঁড়তে শুরু করে মাটি। তারপর একে একে বেরিয়ে আসতে শুরু করে সোনার কানের দুল, হাতের বালা, চুরি, গলার হারসহ আরও কত কি! সবমিলিয়ে উদ্ধার হয় ৫১ ভরি সোনা। বর্তমান বাজার দর হিসেবে যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ৫১ ভরি সোনা উদ্ধারের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।

এর আগে গত শুক্রবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই সোনা চুরিতে জড়িত থাকার অভিযোগে ৬ আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপ গান, ৪টি ধারালো ছোরা ও ২টি তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. আরিফ হোসেন, মো. শরীফ, মেহেদি হাসান রুবেল, মো. সাইদুল ইসলাম রিগ্যান, মো. হান্নান ও মো. রিয়াদ হোসেন।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে অস্ত্রসহ আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেহেদি হাসান জানায়- কিছুদিন আগে নগরের মেহেদিবাগ এলাকা থেকে বেশকিছু সোনা চুরি করেছিল, যা আগ্রাবাদ এলাকায় একটি খালি মাঠের ঝোপের আড়ালে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরে পুলিশ এসব সোনা উদ্ধার করে।

সিএমপি উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন চোরাই হওয়া সোনার বিষয়ে জানায়। তাদের স্বীকারোক্তি অনুসারে তাদের নিয়ে সোনা উদ্ধারের অভিযানে ডবলমুরিং থানার বারেক বিল্ডিং মোড় এলাকার কনকর্ড গ্রুপের খালি জায়গায় থাকা ঝোঁপের মধ্যে মাটির নিচ থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X