চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় চার শিশুকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একটি মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট বেউলা এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দীন (৩৫)। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর কৌঁসুলি জিকো বড়ুয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার হিসেবে কর্মরত ছিলেন নাছির উদ্দীন। ওই মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ২০২০ সালের ১৯ অক্টোবর ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৪ জুলাই নাছির উদ্দীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২৫ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ১১ জনের সাক্ষ্য শেষে রোববার নাছির উদ্দীনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X