পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বোরকা পরে বোনের পরীক্ষা দিতে এসে আটক ভাই

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া জনি কেন্দ্রে এসে ঘটনার সত্যতা সাপেক্ষে ইব্রাহিমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ছবি : কালবেলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া জনি কেন্দ্রে এসে ঘটনার সত্যতা সাপেক্ষে ইব্রাহিমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ছবি : কালবেলা

চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বোরকা পরে বোনের দাখিল পরীক্ষা দিতে এসে আটক হয়েছে ভাই মো. ইব্রাহিম (১৯)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বোরকা পরে বোনের পরীক্ষা দিতে এসে পরিদর্শকের হাতে ধরা পরেন তিনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভুঁইয়া জনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ।

জানা যায়, রহমানিয়া মাদ্রাসার ছাত্রী রুজিনা আক্তারের পরিবর্তে পরীক্ষা দিতে আসে তার আপন ভাই ইব্রাহিম। এ সময় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হয়। পরে কেন্দ্রের পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াসের উপস্থিতিতে অধ্যক্ষের রুমে এনে বোরকা খুলে অবাক হন তারা।

এ সময় ইব্রাহিম বলেন, গত বছর পরীক্ষা দিয়ে আমার বোন রুজিনা অকৃতকার্য হয়। পরে সে আত্মহত্যার চেষ্টা করে। তাই আমি কোনো উপায় না দেখে আররি ২য় পত্রের পরীক্ষা বোরকা পরে দিতে আসি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া জনি কেন্দ্রে এসে ঘটনার সত্যতা সাপেক্ষে ইব্রাহিমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কেন্দ্র পরিদর্শক ডা. মো. ইলিয়াস বলেন, সন্দেহের বশীভূত হয়ে শিক্ষার্থীর চেহারা দেখাতে বললে সে আপত্তি জানায় এবং কোনো কথা বলছিল না। তখন তাকে অধ্যক্ষের রুমে এনে বোরকা সরালে দেখা যায় সে একজন ছেলে। পরে ইউএনও মহোদয়কে অবগত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X