সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবেন নারীরা : ফয়জুল করীম

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনে আসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, আমরা কোটাবিরোধী আন্দোলন করেছি। সংরক্ষিত আসনের মাধ্যমে এখন আর কোটা চাই না। নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবেন।

যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয় উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে এবং পরে নির্বাচন হবে। বিচার বিভাগের স্বাধীনতা চাই। না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না।

নির্বাচন সম্পর্কে ফয়জুল করীম বলেন, সংস্কারের পরে নির্বাচন। যারা সংস্কারে বাধা দিচ্ছেন, তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না।

আন্দোলন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X