চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

মালিকের ১১ লাখ টাকা মেরে কিনতে গেল তক্ষক!

গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি : কালবেলা

মালিকের নির্দেশনা ব্যাংকে জমা দিতে হবে ১১ লাখ ১২ হাজার টাকা। কিন্তু সেই টাকা জমা না দিয়ে দোকানের কর্মচারী মো. এমরানুল হক (২৪) ছক আঁকে আত্মসাতের। বুদ্ধি করেন চক্রের আরেক সদস্য রানা বৈদ্যের (৪৭) সঙ্গে। দুজন মিলে কিনবেন একটি ‘তক্ষক’। করবেন ব্যবসা। কিন্তু তাদের পরিকল্পায় গুড়ে বালি। বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন দোকান মালিক। পরে অভিযানে দোকান কর্মচারীসহ আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় কক্সবাজারের চকরিয়া থানার পুকুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া দক্ষিণ হাতিয়ারকূল এলাকার নুরুল কবিরের ছেলে দোকান কর্মচারী মো. এমরানুল হক (২৪) ও ক্সবাজারের চকরিয়া থানার পুকুরিয়া এলাকার আলম কমিশনার পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে মোক্তার আহমদ প্রকাশ রানা বৈদ্য (৪৭)।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজারের মাস্টার মার্কেটে রাবেতা ক্লথ স্টোর নামে একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলে এমরানুল হক। দীর্ঘ ১০ বছর ধরে চাকরির সুবাদে মালিকের বিশ্বস্ততা অর্জন করে সে। দোকানের মালিক ব্যবসায়ী কামরুল ইসলাম ব্যবসায়িক কারণে ব্যস্ত থাকায় প্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেন করতেন এমরানুল হক। ২২ ফেব্রুয়ারি দুপুরে নগদ টাকা ও ২টি চেক নিয়ে ব্যাংকে জমা দিতে পাঠানো হলে তা আত্মসাৎ করে এমরানুল। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন ব্যবসায়ী কামরুল ইসলাম।

কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক কালবেলাকে বলেন, ব্যবসায়ীর মামলার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশের সহায়তায় চকরিয়ার পুকুরিয়া এলাকা থেকে এমরানুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে রানা বৈদ্যকেও গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে ‘তক্ষক’ কিনে অবৈধভাবে ব্যবসার উদ্দেশে ব্যবসায়ীর টাকা আত্মসাত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X