চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে সব মার্কেট পাহারা দেবে সিএমপি সদস্যরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা

পবিত্র রমজানে চট্টগ্রাম নগরবাসীকে নিরাপদ ও ভালো রাখতে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি বড় মার্কেট থাকবে পুলিশি পাহারায়। মহিলা ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধেও মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ সদস্য।

সোমবার (১১ মার্চ) নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে আসতে হবে ব্যবসায়ী নেতাদেরও। প্রতিটি মার্কেটে বসাতে হবে সিসি ক্যামেরা। পুলিশের পাশাপাশি নিজেদেরও সচেতন থাকবে হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে এই মাসে বড় দোকানের সামনে কোনো প্রকার ভাসমান দোকান না রাখার জন্য অনুরোধ করছি। দোকানের মুখ পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে প্রতিটি ব্যবসায়ীকে।

তিনি আরও বলেন, সিএমপি সারা বছর নগরবাসীকে সেবা দিয়ে আসছে। পবিত্র রমজান মাসে এ সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীকে আমরা স্বস্তি দিতে চাই। পরিশেষে তিনি একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ নগরী গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

জানা যায়, সভায় রমজানকে সামনে রেখে খাদ্য দ্রব্যসহ ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন সিএমপি কমিশনার।

এসময় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা, বিভিন্ন মার্কেট-শপিংমলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ মার্কেট ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশি ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনসংক্রান্ত করণীয়, পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X