রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নদী ভাঙন রোধে বসানো হলো ব্লক

বেতাগীতে নদী ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রমের উদ্বোধন। ছবি : কালবেলা
বেতাগীতে নদী ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রমের উদ্বোধন। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বিশেষ উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে কর্ণফুলী নদীর ভাঙন প্রতিরোধে পাড়জুড়ে ব্লক স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৩২ কোটি টাকা ব্যয়ে পাঁচ স্পটের মোট ৯৮০ মিটার অংশে ব্লক স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এতে রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

সোমবার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোলামবেপারী হাট এলাকায় কর্ণফুলী নদীতে ব্লক স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা যায়, বেতাগীর গোলাম বেপারী হাট এলাকায় ৩৩০ মিটার, হীরমাই শাহ'র মাজার সংলগ্ন এলাকায় ৮০ মিটার, কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ১০০ মিটার, আবুল বশর মাস্টার বাড়ি এলাকা ১৫০ মিটার এবং গুণগুণিয়া বেতাগী কাঙালি শাহ'র মাজার এলাকায় ৩২০ মিটার অংশে ব্লক স্থাপন করা হবে। দীর্ঘদিন ধরে নদী ভাঙন কবলিত এলাকায় ব্লক স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক উদ্দীন তালুকদার, ইউপি সদস্য মোহাম্মদ আবু সাঈদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন সবুজ, প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মনছুর, মহসিন চৌধুরী, মো. জামশেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X