চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিএমপির ১৮ পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১২ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদসহ ৬ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) রদবদল করা হয়েছে। তবে এটি নিয়মিত বদলি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলি আদেশ অনুযায়ী, নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার পংকজ দত্তকে সদর দপ্তরে এবং দক্ষিণ জোনের নোবেল চাকমাকে সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (অপরারেশন) পদে পদায়ন করা হয়েছে।

সিএমপি ক্রাইম মো. কামরুল হাসানকে সিএমপি এডিসি (পিওএম) এসিএমপি এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিককে পশ্চিম বিভাগে ও তার স্থলে পদায়ন করা হয়েছে সিএমপি এডিসি কাজী মো. তারেক আজিজকে।

এডিসি বন্দর শেখ-শরীফ উজ জামানকে সিএমপি ক্রাইমে ও তার স্থলে সিএমপি (এমটি) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে বদলি করা হয়।

এদিকে সিএমপি এডিসি মুকুর চাকমাকে সিএমপি এডিসি (এমটি) তে ও সিএমপি এডিসি মো. মফিজ উদ্দিনকে এডিসি সিটিএসবি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সিএমপি এডিসি বাবুল চন্দ্র বণিককে সিএমপি এডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) এ বদলি করা হয়েছে।

ছয়জন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে, সিএমপি ট্রাফিক উত্তরের এসি আসিফ মাহমুদ গালিবকে কর্ণফুলীতে, তার স্থলে পদায়ন করা হয়েছে সিএমপি সদরের মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনকে।

চকবাজার এসি সব্যসাচী মজুমদারকে ডবলমুরিং, তার স্থলে সিএমপি (ক্রাইম) মো. নূরে আলম মাহমুদকে বদলি করা হয়েছে।

এদিকে সিএমপি এসি মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিএমপি এসি ক্রাইমে ও সিএমপি এসি মো. দেলোয়ার হোসেনকে ট্রাফিক বন্দর বিভাগে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X