বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আরাকান সড়কের রায়খালীরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩০) ও যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। নিহত অটোরিকশা চালক দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন কালবেলাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার হোসেন মারা যান। এরপর গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X