সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কেটে দেওয়া হলো কুমিরা ফায়ার সার্ভিসের বিদ্যুৎ সংযোগ

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন। ছবি : কালবেলা
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ১৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পিডিপির কর্মকর্তারা।

পিডিবি সূত্রে জানা যায়, দীর্ঘ ১৪ মাস ধরে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের ১ লাখ ৯৬ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বেশ কয়েকবার নোটিশ করার পরও কর্ণপাত করেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, প্রায় ১৪ মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারে বারে নোটিশ করার পরেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি। যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস কার্যালয়ের অফিস সহকারীরা বেশ কয়েকবার এসেছিল কিন্তু তারা বিদ্যুৎ বকেয়া পরিশোধের ব্যাপারে কোনো কথা বলেননি।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, কর্মজীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যার কারণে পানিবাহী গাড়িগুলোতে পানি লোডিং করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X