সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গঙ্গাস্নানে গিয়ে পদদলিত হয়ে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার সাগর উপকূলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হলো- কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার অনিল দাসের মেয়ে খুশি দাশ ও একই এলাকার রানা দাসের মেয়ে কিশোরী দাশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের জেলেপাড়া উদ্যোগে গঙ্গাস্নান দিতে যায় প্রায় ৬ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ছোট ছোট শিশুরা। যখন তারা গঙ্গাস্নান করতে যায় তখন সমুদ্রে জোয়ার ছিল। গঙ্গাস্নান শেষে ফেরার সময় সমুদ্রে জোয়ারের পানি ভাটা পড়ার উপক্রম। এ সময় হুড়াহুড়ি করে সমুদ্র কিনারায় উঠতে গিয়ে পদদলিত হয়ে খুশি দাস ও কিশোরী দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাদের উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলেপাড়া এলাকার গৌর দাস বলেন, গঙ্গাস্নান করে কিনারায় উঠতে গিয়ে হুড়াহুড়ির মধ্যে দুই শিশু পদদলিত হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে তাদের পাওয়া যায়।

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী বলেন, সমুদ্রের যে জায়গায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, ওই জায়গায় এর আগেও বেশ কয়েকজন লোক মারা গেছে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর দুই শিশুকে খুঁজে পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X