শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দিল পিএইচপি

পিএইচপি স্টিল মিলে ফেনীর বন্যাকবলিত মানুষের জন্য তিন বেলা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ছবি : সংগৃহীত
পিএইচপি স্টিল মিলে ফেনীর বন্যাকবলিত মানুষের জন্য তিন বেলা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ছবি : সংগৃহীত

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। শিল্প প্রতিষ্ঠানটি ফেনীর মুহুরিগঞ্জে তাদের স্টিল মিলে হাজারেরও বেশি বন্যাকবলিত মানুষের জন্য তিন বেলা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছে।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুত করছেন। এতে থাকছে খাদ্য, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার।

মহসিন বলেন, আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যাকবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ করছি। ইতোমধ্যে হাজারেরও বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে এবং শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আসল দুর্যোগ শুরু হবে পানি নেমে যাওয়ার পর। তখন তাদের পাশে থাকার খুবই প্রয়োজন হবে। পিএইচপি ফ্যামিলি নীরবে দেশের সেবা করে যাচ্ছে।

এ ছাড়াও পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য একাধিক বোট সরবরাহ করেছে। শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগটি বন্যা দুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X