সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের সহায়তায় দেশবন্ধু গ্রুপ

বন্যাদুর্গতদের সহায়তায় দেশবন্ধু গ্রুপ। ছবি : সংগৃহীত
বন্যাদুর্গতদের সহায়তায় দেশবন্ধু গ্রুপ। ছবি : সংগৃহীত

দেশে বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ।

শুক্রবার (২৩ আগস্ট) কুমিল্লার লাকসাম ও বুড়িচং এবং ফেনী জেলার অন্তত আটটি জায়গায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এই ত্রাণ প্যাকেজে ছিল দুই লিটার পানি, এক লিটার ম্যাংগো জুস, এক কেজি চিড়া এবং আধা কেজি মুড়ি ও গুড়।

লাকসামে ত্রাণ বিতরণকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস ছাড়াও দেশবন্ধু গ্রুপের পক্ষে কার্যক্রমে অংশ নেন দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, ডিজিএম মার্কেটিং রবিউল ইসলাম, ডিজিএম ইয়াসিন আলী গাজী, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবেরসহ আরো অনেকে।

এ সময় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা আশাবাদ ব্যক্ত করেন দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থাগুলো যারা আছে তারাও যেন এসকল অসহায় বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে পাশে এগিয়ে আসে।

উল্লেখ্য, দেশের যেকোনো দুর্যোগে বরাবরই মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ায় দেশবন্ধু গ্রুপ। করোনা মহামারি থেকে শুরু করে রমজানসহ বিভিন্ন সময়ে নিম্নআয়ের মানুষের মাঝে সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রি করে জনগণের প্রশংসা কুড়িয়েছে দেশের বৃহৎ এই শিল্পগ্রুপটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X