কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আরও সাশ্রয়ী দামে গুরু কার্বোনেটেড বেভারেজ

দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‍ছবি : সংগৃহীত
দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক গুরু কার্বোনেটেড বেভারেজ এখন পাওয়া যাবে মাত্র ২০ টাকায়, যা আগে ছিল ২৫ টাকা। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতেই পাঁচ টাকা কমানো হয়েছে পণ্যটির দাম।

দেশের ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু কার্বোনেটেড বেভারেজ অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে আরও বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত এনার্জি ড্রিংক।

বুধবার এ উপলক্ষে রাজধানীর বনানী দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, জিএম ও দেশবন্ধু গ্রুপের অন্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান বলেন, দেশবন্ধু গ্রুপ সবসময় ভোক্তাদের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুরু কার্বোনেটেড বেভারেজের নতুন মূল্য আমাদের সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X