কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

আল আযহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মিশরের রাষ্ট্রদূত। সৌজন্য ছবি
আল আযহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মিশরের রাষ্ট্রদূত। সৌজন্য ছবি

বৃত্তি নিয়ে মিশরের আল আযহারে পড়তে যাওয়া দারুল আরকামের শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বলেন, যেসব মেধাবী শিক্ষার্থীরা আল আযহারে পড়তে যাচ্ছে, তারা দেশে ফিরে এসে বাংলাদেশে ও মিশরের মধ্যে একটি সাংস্কৃতিক এবং এতিহ্যগত সেতুবন্ধন তৈরি করবে।

দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকার ২৩ জন মেধাবী শিক্ষার্থী এ বছর বৃত্তি নিয়ে মিশরের আল আযহারে পড়তে যাচ্ছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক শিক্ষা সেমনিারের আয়োজন করা হয়। সে সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আল আযহারে গমনকে গৌরবান্বিত ঘটনা উল্লেখ করে মিশররের রাষ্ট্রদূত ওমর ফাহমি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্রুনাই দারুস-সালামের হাই কমিশানর হাজী হারিস ইবনে ওসমান বলেন, মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বের ইসলামী শিক্ষাব্যবস্থার একটি স্তম্ভ যা ইসলামী শিক্ষার সংরক্ষণ ও উন্নয়নে কাজ করছে। ব্রুনাইয়ের শিক্ষার্থীরাও আল-আযহার থেকে উচ্চ শিক্ষ গ্রহণ করে।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের আযহারে পড়তে যাওয়া বেশ গুরুত্ববহন করে। আল আযহারে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে মাদরাসার এসব শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক অন্যান্য জ্ঞানের সাথেও পরিচিতি লাভ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ও লিগ্যাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আযহারী, দারুল আরকামের ভাইস প্রিন্সিপাল শিব্বির আহমাদ খান আযহারী ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারি অধ্যাপক শাহেদ হারুন আল আযহারী। মিশর ও বাংলাদেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার ওপর সেমিনারে পঠিত প্রবন্ধের ওপর বিশেষ আলোচনা করেন সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

এ ছাড়াও সেমনিারে বিশষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংসের মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংসের মহাপরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, ব্রুনাই দারুস-সালাম হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রুজাইমি আব্দুল্লাহ, সিজেডএম-এর সিইও আইয়ুব মিয়া, শিক্ষাবিদ ড. আবুল কালাম আযাদ, ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষক ড. বেনাজদি ওরিদ্দিন আবদুসহ অনেকে।

উল্লেখ্য, ঢাকার উত্তরার দারুল আরকাম আল-ইসলামিয়া থেকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশররের আল আযহারে প্রতি বছর বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে যান শিক্ষার্থীরা, সেখানে তারা ইসলামী ও অন্যান্য বিষয়য়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশেনা করেন। এবারও প্রতিষ্ঠানটির ২৩ জন শিক্ষার্থী মিশরে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X