কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই সিজনের সাফল্যের পর আসছে ‘কনকা সেরা পরিবার’ সিজন ৩

দুই সিজনের সাফল্যের পর আসছে ‘কনকা সেরা পরিবার’ সিজন ৩। ছবি : সংগৃহীত
দুই সিজনের সাফল্যের পর আসছে ‘কনকা সেরা পরিবার’ সিজন ৩। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দুই সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এ অনুষ্ঠানটি এবার আসছে তৃতীয় সিজন নিয়ে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ‘দ্য ইলিশ’ হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ নতুন নতুন সব সংযোজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, ডিরেক্টর সাজ্জাদ উন নেওয়াজ রাফি, ডিরেক্টর নুরুল আজিম সানি, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ডিরেক্টর মো. নুর উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন। এরপর ‘কনকা’ ব্র্যান্ডের সামগ্রিক পরিকল্পনা বিষয়ে বক্তব্য দেন- জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী।

এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ডিরেক্টর সাজ্জাদ উন নেওয়াজ রাফি এবং ডিরেক্টর নুরুল আজিম সানি তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, এনটিভির ডিরেক্টর মো. নুর উদ্দিন আহমেদ।

অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয়গুলো নিয়ে বক্তব্য দেন- মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। পরে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার ‘কনকা সেরা পরিবার সিজন ৩’-এর নেপথ্যের ভাবনা নিয়ে বলেন, “কনকা-র পণ্য যেসব পরিবারে পৌঁছে গেছে তাদের সবাইসহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টার অংশ ‘কনকা সেরা পরিবার সিজন ৩’। এ প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান রাখতে চাই।” নুরুল আফছারের বক্তব্যের পর সিজন ৩-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন এবং থিম সং পরিবেশিত হয়। পরে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।

‘কনকা সেরা পরিবার সিজন ৩’-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২২ অক্টোবর। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনো ২ সদস্য মিলে একটি দল গঠন করে https://www.ntvbd.com/registration ওয়েবসাইট ভিজিট করে ‘কনকা সেরা পরিবার সিজন ৩’-এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ ছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্ট-এর শোরুমে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানটি প্রচারিত করবে বেসরকারি টেলিভেশন চ্যানেল এনটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X