কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইএসডিও'র সঙ্গে মটস ও জিনজিয়ানের সমঝোতা

ইএসডিও'র সঙ্গে মটস ও জিনজিয়ানের সমঝোতা স্বাক্ষর। ছবি : সংগৃহীত
ইএসডিও'র সঙ্গে মটস ও জিনজিয়ানের সমঝোতা স্বাক্ষর। ছবি : সংগৃহীত

ঢাকা শহরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি বিষয়ক লিফট প্রকল্পের মাধ্যমে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (মটস) ও জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের (এক্সএইচটিআই) সঙ্গে ইএসডিও'র সমঝোতা স্বাক্ষর হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আদাবরের ইটিআরসি হলরুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এবং এডুকো বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন ইএসডিও-এর হেড অব ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- হেড অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং শাহরিয়ার মাহমুদ। এ ছাড়াও টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউটের প্রতিনিধিরা, দাতা সংস্থার প্রতিনিধি এবং ইএসডিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে প্রকল্পটির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়। যেখানে সুবিধাবঞ্চিত ৩০০ জন যুব (১৬-২২ বছর বয়সী ছেলেমেয়ে উভয়েই) দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রস্তুত করা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বিএমইটি অনুমোদন সাপেক্ষে বিকেটিটিসি ঢাকা এবং অনান্য টিভিইটি ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X