কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সঙ্গে রবি আজিয়াটার চুক্তি সাক্ষর

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে রবি আজিয়াটা লিমিটেড। ছবি : সংগৃহীত
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে রবি আজিয়াটা লিমিটেড। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সম্প্রতি অংশীদারিত্ব চুক্তি সাক্ষর করেছে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস। এই অংশীদারিত্ব স্বাস্থ্যসেবায় গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের দক্ষতা এবং দেশব্যাপী রবির বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজেই পৌঁছে যাবে উন্নত স্বাস্থ্যসেবা।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস যা গ্রামীণ টেলিকম ট্রাস্টের উদ্যোগ। রবির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সবাইকে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ দেবে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস।

ফলে সুখী অ্যাপের মাধ্যমে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোয় পাওয়া যাবে ভিডিও কনসালটেশন, ট্র্যাকিং টুলস ও ঘরে বসেই ল্যাব টেস্টের মতো সেবাগুলো।

চুক্তিসাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী, চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান, ফিন্যান্স লিড তৌফিক আহমেদ এবং লিগ্যাল ও কমপ্লায়েন্স লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক ও হেড অফ অপারেশন মোখলেসুর রহমান।

রবির পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, হেড অফ রবি মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, অ্যাকটিং হেড এবং জেনারেল ম্যানেজার, ভ্যালু অ্যাডেড সার্ভিসেস এবং নিউ বিজনেস শফিক শামসুর রাজ্জাক, ভ্যালু অ্যাডেড সার্ভিসেস ম্যানেজার সৈয়দ আজরাফ জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X