কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপোলো ইন্টারন্যাশনাল এখন লুমোস গ্লোবাল, বনানীতে শিক্ষামেলা বুধবার

অ্যাপোলো ইন্টারন্যাশনাল এখন লুমোস গ্লোবাল, বনানীতে শিক্ষামেলা বুধবার

দেশের প্রথম সারির শিক্ষাবিষয়ক পরামর্শক অ্যাপোলো ইন্টারন্যাশনালের নামটা প্রায় সবারই জানা। বিশ্বের ৮টি দেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ডের গ্লোবাল পরিচিতিকে সমন্বিত করার প্রয়াসে সেই অ্যাপোলোই এখন লুমোস গ্লোবাল।

শিক্ষার্থীদের দেশের বাইরের পড়ার স্বপ্ন পূরণ করতে লুমোস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে এক শিক্ষামেলার। আগামী বুধবার (১৬ আগস্ট) বনানীর হোটেল সেরিনাতে এই মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে অংশ নেবে অস্ট্রেলিয়ার ৩০-এর অধিক বিশ্ববিদ্যালয়।

লুমোস গ্লোবালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, শিক্ষার্থীরা সরাসরি সেসব বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি মেম্বারদের সঙ্গে কথা বলতে এবং তাদের সুযোগ-সুবিধাগুলো জানতে পারবেন। মেলায় উপস্থিত থাকলে পাওয়া যেতে পারে শতভাগ স্কলারশিপের সুযোগ, ঢাকা-অস্ট্রেলিয়া-ঢাকার বিমান টিকিট। এ ছাড়াও থাকবে আকর্ষণীয় অনেক উপহার।

চমৎকার এই সুযোগটি কাজে লাগাতে এখনই মেলার রেজিস্ট্রেশন করুন। লুমোস গ্লোবালের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X