কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ছয়টি নতুন আন্তর্জাতিক পার্টনারের সঙ্গে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক 

প্রবাসী ব্যাংকিং নিয়ে ব্র্যাক ব্যাংকের পোস্টার। ছবি : সৌজন্য
প্রবাসী ব্যাংকিং নিয়ে ব্র্যাক ব্যাংকের পোস্টার। ছবি : সৌজন্য

দেশে রেমিটেন্স প্রবাহ আরো সহজ করতে যুক্তরাজ্য, কানাডা, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতারের ছয়টি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জ হাউজের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিটেন্স নেটওয়ার্ক আরো শক্তিশালী হয়েছে।

এই কৌশলগত উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিরা ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরো উন্নত ও ঝামেলাহীন রেমিটেন্স সেবা উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা এখন আরো সহজে দেশে টাকা পাঠাতে পারছেন। ব্যাংকটির অনেক নতুন পার্টনার গ্রাহকদের অ্যাপ-ভিত্তিক ক্যাশলেস ট্রানজ্যাকশনের সুবিধা দিচ্ছে, যা সুবিধাভোগী গ্রাহকদের জন্য সার্বিক ডিজিটাল এক্সপিরিয়েন্স নিশ্চিত করছে। প্রবাসীরা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারছেন।

ব্র্যাক ব্যাংকের ক্রমবর্ধমান নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে রেমিটেন্স সুবিধাভোগীদের সংযোগ আরো উন্নত হচ্ছে।

দেশজুড়ে ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা সহজেই নগদ অর্থ উত্তোলন করতে পারছেন। এছাড়াও, প্রবাসীরা [email protected] -এ ইমেইল পাঠিয়ে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রবাসী, এনএফসিডি, এফডি, ডিপিএস অ্যাকাউন্ট খোলাসহ এনআরবি বন্ড ক্রয়ের সুযোগ।

ইকেওয়াইসি সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারছেন। ব্যাংকটির ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের আওতায় জীবনবিমা, ফিক্সড ইন্টারেস্ট রেট এবং মাসিক পেআউট সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা। এছাড়াও, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিটেও আকর্ষণীয় ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংকটি।

নতুন পার্টনারশিপ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা শুধু গ্রাহকদের রেমিটেন্স সেবাই দিচ্ছি না, বরং ব্যাংকিংয়ে তাদের এক নতুন অভিজ্ঞতাও দিচ্ছি। নতুন এক্সচেঞ্জ হাউজগুলোর সাথে আমাদের এই পার্টনারশিপের ফলে গ্রাহকদের জন্য রেমিটেন্স সেবা আরো সহজ, ঝামেলাহীন এবং সাশ্রয়ী হবে।’

তিনি আরও বলেন, ‘রেমিটেন্স সেবা কেবলমাত্র শুরু। আমরা গ্রাহকদের জন্য এমন এক সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করছি, যা তাদের সঞ্চয় থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত সকল আর্থিক বিষয়ে সহায়তা করবে। এর ফলে প্রবাসী এবং তাদের পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

উল্লেখ্য, প্রবাসী এবং তাদের পরিবারের আর্থিক ক্ষমতায়ন, নিরাপত্তা এবং অগ্রগতির প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিটেন্স নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X