বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আশিয়ান গ্রুপের ইফতার মাহফিল, খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া

আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল। ছবি : কালবেলা
আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল। ছবি : কালবেলা

মাহে রমজান উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হলো আশিয়ান গ্রুপ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

শনিবার (১৫ মার্চ) আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আশরাফুল হক বলেন, আশিয়ান সিটি এবং মানবকণ্ঠ আমাদের মতো গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে। ৫ আগস্টের পর নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। নতুন পরিবেশে আশিয়ান এবং মানবকণ্ঠ সমুজ্জ্বল ভূমিকা রেখে মানুষের পাশে দাঁড়াবে।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আওয়ামী সরকারের সময় আসিয়ান গ্রুপসহ বাংলাদেশের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আসিয়ান গ্রুপের মানবকণ্ঠ পত্রিকাটি আমরা নিয়মিত পড়ছি। নিপীড়ন-নির্যাতনের মধ্যেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসিয়ান গ্রুপ এবং মানবকণ্ঠ পত্রিকার সাফল্য কামনা করছি।

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং তারেক রহমান ফিরে এসে দেশের হাল ধরবেন। দেশ এখন অস্থিতিশীল অবস্থায় চলছে। কারা এই অস্থিতিশীল করছে তা আপনারা জানেন।

তিনি আরও বলেন, আমাদের কারও মনের অবস্থা ভালো নেই, কারণ ছোট্ট শিশু আছিয়া আমাদের ছেড়ে চলে গেছে। আছিয়ার বিচার কিভাবে হবে আমি জানি না- তবে আমাদের উচিত ছিল আছিয়াকে কবর দেওয়ার আগে ধর্ষকের ফাঁসি দেওয়া।

সুলতানা আহমেদ বলেন, আশিয়ান গ্রুপ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আশিয়ান গ্রুপ মানুষের জন্য কাজ করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আসিয়ান গ্রুপ বিশাল একটি অর্গানাইজেশন। এর অনেক সুনাম রয়েছে। বিএনপির প্রতি অনেক ভালোবাসা এবং সহযোগিতা ছিল আসিয়ান গ্রুপের। অতীত সরকার এটাকে সুন্দরভাবে মেনে নেয়নি। যার পরিপ্রেক্ষিতে আসিয়ান গ্রুপের ওপর অনেক আঘাত, নির্যাতন এসেছিল, যা আমরা দেখেছি এবং শুনেছি। বিএনপি পরিবারে পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা সব সময় আশিয়ান গ্রুপের পাশে থাকব।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের যে যাত্রা শুরু হয়েছে এই লড়াইয়ে এবং নতুন বাংলাদেশের পক্ষে মানবকণ্ঠ এবং আশিয়ান ঐতিহাসিক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াসহ অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন অঙ্গনের পেশাজীবী, আশিয়ান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের নাগরিকরা। এতে ইফতার আয়োজন পরিণত হয় সর্বস্তরের মিলনমেলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১০

মেসির পেনাল্টি মিস 

১১

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১২

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৩

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৪

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৫

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৬

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৭

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৮

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৯

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

২০
X