কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল। ছবি : সৌজন্য
ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল। ছবি : সৌজন্য

দেশের অন্যতম বিনিয়োগ সংযোগকারী প্ল্যাটফর্ম ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর অভিজাত বনানী ক্লাবে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবীর মিলনমেলা হয়।

অনুষ্ঠানে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন মো. কাওসার বলেন, ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক অংশীদার খুঁজে পাচ্ছেন এবং তাদের বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আবরার শাকিল চৌধুরী বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বিনিয়োগ, অভিজ্ঞতা এবং রিসোর্স শেয়ার করতে পারছেন। এতে অভিজ্ঞ ব্যবসায়ীদের দিকনির্দেশনায় ছোট ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন, যা দেশের উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সম্মানিত করা হয়।

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা ও বিনিয়োগ সংযোগকারী আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য বিশেষ বিনিয়োগমূলক ক্যাম্প, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সেশন আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক ইকো সিস্টেম আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X