কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছরপূর্তিতে কালীগঞ্জ ফ্রেন্ডস ’৯৫-এর মিলন মেলা

মিলন মেলায় কালীগঞ্জ ফ্রেন্ডস ’৯৫-এর অংশগ্রহণকারীরা। সৌজন্য ছবি
মিলন মেলায় কালীগঞ্জ ফ্রেন্ডস ’৯৫-এর অংশগ্রহণকারীরা। সৌজন্য ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে ঐতিহ্যবাহী তুষভাণ্ডার আরএম এমপি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-’৯৫ ব্যাচ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কালীগঞ্জ ফ্রেন্ডস ’৯৫ যেখানে, প্রাণের স্পন্দন সেখানে’ স্লোগানে দিনব্যাপী চলে এ মিলন মেলা। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতেছিলেন এসএসসি-১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমান্থনে আনন্দ-বেদনাকাতর হন তারা।

বুধবার (২ এপ্রিল) এ মিলন মেলার আয়োজন করা হয়।

সকালে তুষভান্ডার আর এমএমপি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে তুষভাণ্ডার বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলিবাবা থিম পার্কে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসএসসি-১৯৯৫ ব্যাচের ৩০ বছরপূর্তিতে পরিচিতি পর্ব, স্কুল জীবনের স্মৃতিচারণ ও আলোচনা সভা করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে কাজ করেছেন আহ্বায়ক এএসএম রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, অন্যতম সদস্য পলাশ, আংগুর, রাসেল, হুমায়ুন কবির, সুজন, তপন, পংকজ, কল্লোল, সাবুসহ এসএসসি-’৯৫ ব্যাচের বন্ধুরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X