কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘তারুণ্যের উৎসব ও বর্ষবরণ- ১৪৩২’ রঙিন উদযাপন

ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে উদযাপিত হলো বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ও বর্ষবরণ- ১৪৩২’। ছবি : সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে উদযাপিত হলো বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ও বর্ষবরণ- ১৪৩২’। ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাজ সাজ রবে উদযাপিত হলো বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ও বর্ষবরণ- ১৪৩২’। রোববার (২০ এপ্রিল) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৈশাখের রঙিন আবহে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের মিলনমেলায় পরিণত হয়। যেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয় পুরো পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. শামসুল হুদা। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে আগামীর পথে এগিয়ে যাওয়াই তোমাদের দায়িত্ব। জাতির উন্নয়নে তোমাদের সৃজনশীলতা ও মেধাই হবে মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি বিগত জুলাই বিল্পবের অবদানের প্রশংসা করেন এবং জাতিকে ভবিষ্যতে সমৃদ্ধ রাখতে তাদের সামগ্রিক সহযোগিতা কামনা করেন।’

এ ছাড়া তিনি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এ উৎসব উদযাপনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান তারুণ্যের শক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে এ উৎসব তোমাদের মধ্যে দেশপ্রেম ও সম্প্রীতির বীজ বপন করুক।’

প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয়ই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে।’

ইস্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে এ উৎসবে ছিল বৈচিত্র্যময় আয়োজন। এতে ছিল বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশ মব, নাগরদোলা, দোলনা ও বাহারি স্টল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ হাবিব আনোয়ার পাশা ও কালচারাল ক্লাবের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফাহাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার সার্ভিসেসের উপপরিচালক কেএম মনিরুল ইসলাম।

ইস্টার্ন ইউনিভার্সিটি তারুণ্যের উদ্দীপনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উৎসব তারুণ্যের প্রাণশক্তি ও সংহতিরই প্রতীক হয়ে থাকল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X