কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা

গবেষণা উপস্থাপন, মতামত গ্রহণ এবং অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনার মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন’।

শুক্রবার ও শনিবার (২৫, ২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে দুদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনটি হাইব্রিড ফরম্যাটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্বের। পাশাপাশি ব্যবসায় নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলে এ দেশ ১০ বছরের মধ্যে অনেক উন্নয়ন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। তিনি ষাটের দশকের দরিদ্র কোরিয়া কীভাবে এত উন্নয়ন করল সেই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন তার বক্তব্যে বাংলাদেশের অগ্রগতিতে অবকাঠামো উন্নয়ন, সামাজিক খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব দেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ভালো প্রবৃদ্ধির জন্য ভূমি সংস্কার এবং শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। এ ছাড়া দেশের জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগিয়ে গুণগত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের তাৎপর্য তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন ড. মুনতাসির চৌধুরী।

এ সম্মেলনে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী অংশ নেন এবং ১৯টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ প্রবন্ধগুলোতে জলবায়ু পরিবর্তন, শ্রমবাজার, লিঙ্গ সমতা, স্বাস্থ্য অর্থনীতি এবং জ্বালানি অর্থনীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১১

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১২

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৩

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৪

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৫

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

২০
X