টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মা ক্যাডেট মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ইসলাম কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার বাসিন্দা শহীদ সাধন মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর আলিফ ইসলাম ওই মাদ্রাসায় ভর্তি হয়। তার মা আমেনা বেগম ওমানে প্রবাসে কর্মরত। ভর্তি হওয়ার পর থেকেই আলিফ একাধিকবার মাদ্রাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল বলে জানা গেছে। ঘটনার আগের দিন মঙ্গলবার সে তার মায়ের সঙ্গে মোবাইল অ্যাপ ইমুতে কথা বলে।

পরদিন বুধবার সকালে আলিফ মাদ্রাসার ছাদে উঠে একটি পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। এ সময় সে হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাটি নজরে এলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার ছাদে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ছাদে রেলিং বা সুরক্ষাবেষ্টনী না থাকায় আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত ঝুঁকির মধ্যে চলাফেরা করে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সাফিয়াতুল উম্মা ক্যাডেট মডেল মাদ্রাসার অধ্যক্ষ জিহাদী ফারুকি বলেন, ‘আমাদের মাদ্রাসার এক শিক্ষার্থী ছাদ দিয়ে বের হওয়ার চেষ্টা করার সময় নিচে পড়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X