কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের কনফারেন্সে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
কমিউনিটি ব্যাংকের কনফারেন্সে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দেশজুড়ে কমিউনিটি ব্যাংকের ১৮টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকরা দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত। অনুষ্ঠানে আসা ব্যবস্থাপকদের প্রাণবন্ত উপস্থিতিতে বক্তব্য দেন প্রধান অতিথি কিমিয়া সাদাত। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের শৃঙ্খলা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং গ্রাহকসেবার লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করার নির্দেশ দেন। আগত সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও তাদের কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে নির্দেশনাও দেন কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো. আবদুল কাইয়ুম খান, কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) হেড মোহাম্মদ খাইরুল আলম, চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী, হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডিস কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X