কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের করে বাংলাদেশ মহিলা পরিষদ। ছবি : কালবেলা
কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের করে বাংলাদেশ মহিলা পরিষদ। ছবি : কালবেলা

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা ও নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা বেগম–মুনিরা খান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নেত্রীবৃন্দ ও অতিথিরা সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির মাধবী বণিক, আরিফা আক্তার কাঁকন এবং কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের পরিচালক শাহজাদী শামীমা আফজালী।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সুহৃদ ও বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাধারণ সম্পাদক মালেকা বানু এবং সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘আমরা তার জন্মদিন বা মৃত্যুদিবস আলাদা করে পালন করি না। আমরা তার জীবনকেই উদযাপন করি।’

তিনি জানান, ‘সুফিয়া কামালের সংগ্রামী জীবনের পথচলা এক রক্ষণশীল পরিবার থেকে বেরিয়ে শিক্ষা, সাহিত্য, মানবিকতা ও নেতৃত্বের উচ্চতায় পৌঁছানোর এক বিস্ময়কর অধ্যায়। সুফিয়া কামালের রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ ক্ষমতা ছিল অত্যন্ত গভীর ও সঠিক, যা সিদ্ধান্ত গ্রহণ ও কাজে অসাধারণ ভূমিকা রাখত।’

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘তিনি সাধারণ মানুষ হয়েও অসাধারণ হয়ে উঠতে পেরেছিলেন। জীবনের প্রতিটি পর্যায়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নতুন করে ভাবা ও কাজ করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছিল। নারীমুক্তি ও মানবমুক্তির প্রশ্নে তিনি সবসময় সমন্বিত সমাজ গড়ার পক্ষে ছিলেন এবং প্রায় ২০টি সংগঠন প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।’

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সুফিয়া কামাল শারীরিকভাবে না থাকলেও চিন্তা ও মননের ভেতর তিনি আছেন।’

তিনি উল্লেখ করেন, বিবেকের কথা শুনে চলা ও নিজের বিবেককে সঠিক রাখা ছিল সুফিয়া কামালের আজীবন সংগ্রাম। মানবিক সমাজ গঠনের জন্য দায়িত্ববোধ, আত্মপরিচয় এবং বিবেকশক্তির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, জাতীয় পরিষদের সদস্য, সম্পাদকমণ্ডলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X