কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সৌজন্য ছবি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সৌজন্য ছবি

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিংসেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সোমবার (১২ মে) একযোগে সারাদেশের সব শাখা ও উপশাখায় ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডি শাখায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক আহমাদ মুঈদ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, এই উদ্যোগ কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি একটি আন্তরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ। পুলিশ সদস্যরা দেশের যে কোনো শাখায় এখন থেকে নিশ্চিন্তে জানবেন, তাদের জন্য একটি নির্ধারিত ডেস্ক ও কর্মকর্তা রয়েছেন, যাদের মাধ্যমে তারা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত।

সাদাত তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশের সদস্যরাই এই ব্যাংকের ভিত্তি। তাদের জন্য একটি সম্মানজনক ও সুবিধাজনক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ থেকে প্রতিটি শাখা ও উপশাখায় একটি করে ডেডিকেটেড ডেস্ক থাকবে, যেখানে পুলিশ সদস্যরা অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন এবং যদি কোনো সেবা তাৎক্ষণিকভাবে না দেওয়া সম্ভব হয়, তাহলে তা সেন্ট্রাল সার্ভারে রেকর্ড হয়ে সমাধান পর্যন্ত ট্র্যাক করা হবে।

এই ডেডিকেটেড সার্ভিস ডেস্কে প্রদত্ত সেবাগুলোর মধ্যে রয়েছে- - অ্যাকাউন্ট, ঋণ, আমানত ও কার্ডসংক্রান্ত সবধরনের সহায়তা - নগদ লেনদেনে নির্ধারিত কর্মকর্তা ও অগ্রাধিকার - অসম্পন্ন সেবার অনুরোধ বা অভিযোগ কেন্দ্রীয় ডেটাবেজে রেকর্ড করে দ্রুত সমাধান - সরাসরি ফোন কলের মাধ্যমে ফলোআপ ও তথ্য আপডেট - পুলিশ সদস্যদের জন্য উপলব্ধ সব ব্যাংকিং পণ্য ও সেবার তথ্য এবং পরামর্শ

উচ্চ লেনদেন বিশিষ্ট শাখাগুলোতে কল সেন্টারের সহায়তা নিয়ে সার্ভিস নিশ্চিত করা হবে। যেখানে লেনদেন কম, সেসব শাখার কর্মকর্তারা সরাসরি পুলিশ সদস্যদের ফোন করে আপডেট জানাবেন।

এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটি ব্যাংক আবারও প্রমাণ করল যে, এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশ পুলিশের আস্থা ও সম্মানের অংশীদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X