কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৮:৩৮ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিক্রয়-এর নতুন উদ্যোগ ‘মোটরগাইড বাংলাদেশ’

বিক্রয় সম্প্রতি মোটরগাইড বাংলাদেশ নামে একটি নতুন অটোমোটিভ পোর্টাল চালু করেছে। সৌজন্য ছবি
বিক্রয় সম্প্রতি মোটরগাইড বাংলাদেশ নামে একটি নতুন অটোমোটিভ পোর্টাল চালু করেছে। সৌজন্য ছবি

বাংলাদেশের সবচেয়ে বড় ও বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস ‘বিক্রয়’ সম্প্রতি মোটরগাইড বাংলাদেশ নামে একটি নতুন অটোমোটিভ পোর্টাল চালু করেছে। নতুন এই অটোমোটিভ পোর্টালটি গাড়ি ও বাইক ক্রেতা-বিক্রেতা এবং আগ্রহীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে।

দেশের মোটরযান বাজারের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য তথ্যের চাহিদাও বাড়ছে। এই চাহিদা পূরণেই মোটরগাইডের যাত্রা।

গাড়ি, মোটরবাইক এবং অটো পার্টস সম্পর্কে আগ্রহীদের প্রয়োজনীয় সব তথ্য দিবে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম মোটরগাইড বাংলাদেশ। আপনি যদি একজন নতুন ক্রেতা, অভিজ্ঞ গাড়ি বা বাইকপ্রেমী, কিংবা মার্কেট যাচাইয়ে আগ্রহী বিক্রেতা হয়ে থাকেন, তবে মোটরগাইডে রয়েছে আপনার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও নির্দেশনা। পোর্টালটি বিশেষ করে বাংলাদেশি মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যেখানে থাকছে নতুন গাড়ির রিভিউ থেকে শুরু করে পারফরম্যান্স বিশ্লেষণ।

মোটরগাইডের অন্যতম বৈশিষ্ট্য এর উন্নত ফিল্টারিং সুবিধা। ব্যবহারকারীরা গাড়ির ব্র্যান্ড, মডেল, দাম, ধরন কিংবা ইঞ্জিন সিসি অনুসারে একাধিক ফিল্টার একসঙ্গে ব্যবহার করেও পছন্দের বাইক বা গাড়ি রিভিউ খুঁজে পেতে পারেন। ফলে কমিউটার বাইক কিনতে চাইলে, এসইউভির তুলনা করতে চাইলে, কিংবা পছন্দের ব্র্যান্ডের নতুন ট্রিম সম্পর্কে ধারণা পেতে চাইলে আরও সহজে প্রয়োজনীয় ও মানসম্মত কনটেন্ট এখানে খুঁজে পাওয়া যাবে।

মোটরগাইডের আরেকটি বড় সুবিধা হলো এটি বিক্রয়-এর বিশাল লিস্টিং ডেটাবেসের সঙ্গে সরাসরি সংযুক্ত। এর ফলে ব্যবহারকারীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, বাইক বা অটো পার্টসের অফার দেখতে পারবেন। এতে করে একজন ক্রেতা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিক্রেতারাও বুঝতে পারবেন বাজারের চাহিদা ও ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।

বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, মোটরগাইড শুধু আরেকটি রিভিউ সাইট নয়- আমরা এটি তৈরি করেছি একটি তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য এবং ইউজার-ফোকাসড প্ল্যাটফর্ম হিসেবে। আমাদের বিশ্বাস, এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে এবং বিক্রেতাদের বাজারকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

ইতোমধ্যেই মোটরগাইড বাংলাদেশ চালু হয়েছে এবং দেশের প্রতিটি বাইক বা গাড়িপ্রেমীর জন্য এটি হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং অটোমোটিভ বিশ্বের সব খবর জানার এক নির্ভরযোগ্য সঙ্গী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X