কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার- মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (০১ জুন) রাজধানীর গুলশানস্থ প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান (অব.) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মিনিস্টার মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এসময় ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এ অবস্থানে পৌঁছেছে। এদেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালোবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না। দেশের মানুষের এই আস্থা এবং ভালোবাসাকে পুঁজি করে আমরা আরও এগিয়ে যেতে চাই। সেই লক্ষে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য তৈরি করছি এবং তা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরন্তর কাজ করে যাচ্ছি। আমি মিনিস্টার মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সব কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, সুদীর্ঘ ২৩ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৪ বছরে পদার্পণ করছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X